ভারতের রায়পুরে কিংবদন্তি ক্রিকেটারদের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আগামী ২ মার্চ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাসের কারণে ভ্রমণজনিত নিষেধাজ্ঞায় এই টুর্নামেন্টে অংশ নিবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস। তাদের পরিবর্তে এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ লিজেন্ডস। এছাড়াও এই টুর্নামেন্টে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে ইংল্যান্ড লিজেন্ডস।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলো রায়পুরে ৬৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিবৃতিতে টুর্নামেন্টে বাংলাদেশ ও ইংল্যান্ড দলের যোগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন টুর্নামেন্টের ফাউন্ডার রবি গাইকোয়ার।
তিনি বলেন, আনএকাডেমি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইংল্যান্ড লিজেন্ডস ও বাংলাদেশ লিজেন্ডসকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। তাদের অংশগ্রহণ টুর্নামেন্টের প্রতিযোগিতার মাত্রা আরও বাড়াবে।
বার্তাবাজার/এস.জি