মিথ্যা প্রতিবেদন: আল জাজিরার বিরুদ্ধে মামলার আবেদন দাখিল

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রচারের ঘটনায় সংবাদমাধ্যমটির এডিটর জেনারেল মোস্তেফা সরওয়ারসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদনে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে নিয়ে অসত্য তথ্য প্রকাশ করার অভিযোগ করা হয়েছে

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে আবেদনটি দাখিল করেন।

মামলায় মোস্তেফা সরওয়ারসহ আসামি করা হয়েছে- তাসমিম খলিল, ডেভিড বার্গম্যান ও সায়ের জুলকারনাইন সামিকে।

এ বিষয়ে আবেদনকারী অ্যাডভোকেট মশিউর মালেক বলেন,প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের সামিল।

তিনি বলেন, দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ, ১৪৯, ৩৪ ধারায় মামলার আবেদন দিয়েছি। সকাল ১১টায় শুনানি অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর