প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার রায় পড়া শুরু হয়েছে

প্রায় দুই দশোক আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় দায়ের করা মামলার রায় পড়া শুরু হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ বাংলায় এই রায় পড়া শুরু করেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আসামিপক্ষ এ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের কাছে একটি ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয় তাকে হত্যার উদ্দেশ্যে। একটি চায়ের দোকানের পেছনে পুঁতে রাখা এই বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয় বলে তদন্তে জানা যাইয়।

কোটালীপাড়া থানার এসআই নূর হোসেনের দায়ের করা এই মামলার আসামিদের মাঝে ১৩ জন কারাগারে ও ১১ জন পলাতক আছেন। ১০ জনকে দেওয়া হয়েছে খালাস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর