করোনার কারণে দেশের সব ধরণের ক্রিকেট দীর্ঘদিন বন্ধ ছিল। তবে গত বছরের শেষের দিকে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরে দেশের ক্রিকেটাররা।
চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। আগামী মার্চে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে ঘরোয়া ক্রিকেট ফিরতে যাচ্ছে।
সাত বিভাগীয় দল ও ঢাকা মেট্রোকে নিয়ে অনুষ্ঠিত হবে এনসিএল। মঙ্গলবার থেকে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে দলগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে প্রাথমিক স্কোয়াড পাঠিয়েছে।
খুলনা বিভাগীয় দলের ৩৩ সদস্যের স্কোয়াডে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে মাশরাফি এনসিএলে খেলবেন কিনা বা ফিটনেস পরীক্ষা দিবেন কিনা তা জানা যায়নি। এছাড়াও স্কোয়াডে আছেন সাকিব আল হাসান।
বার্তাবাজার/এস.জি