গভীর রা‌তে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য় শিক্ষার্থী‌দের মেসে হামলা, আহত ১২

গভীর রা‌তে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দের মে‌সে হামলা চা‌লা‌নোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রা‌তে রূপাতলী হাউজিং এলাকার ২৩ নম্বর রো‌ডের বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দে‌র মে‌সে এ হামলা চালায় রূপাতলী স্ট‌্যা‌ন্ডের প‌রিবহন শ্রমিকরা

এ ঘটনার প্রতিবা‌দে গভীর রা‌তে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করে সড়কে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভের পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থে‌কে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে‌র সাম‌নে আবারো সড়ক অব‌রোধ ক‌রেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীরা হলেন: মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এস এম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সাইন্সের আলী হাসান, বাংলা বিভাগের মো. রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান, মাহাদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপু‌রে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের এক ছাত্রকে ছু‌ড়িকাঘাত ও লা‌ঞ্ছিত করার পর হামলাকারী প‌রিবহন শ্রমি‌কের বিচার দাবি‌তে সড়ক অব‌রোধ ক‌রেন বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা। এর জের ধ‌রে অব‌রো‌ধের সময় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মাহামুদুল হাসান তমা‌লের মে‌সে গভীর রা‌তে হামলা চালান প‌রিবহন শ্রমি‌করা। বিষয়‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছড়ি‌য়ে পর‌লে পার্শ্ববর্তী মে‌সের শিক্ষার্থীরা তমাল‌কে উদ্ধা‌রে এগিয়ে এলে ধারা‌লো অস্ত্র ও লা‌ঠি‌সোঁটা নিয়ে শিক্ষার্থী‌দের ওপর হামলা চালা‌নো হয়। প‌রে তা‌দেরকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়‌। আহত ১১ জনই সার্জারি বিভা‌গে চি‌কিৎসাধীন।

ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান ব‌লেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর