ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আটক ৩

ময়মনসিংহের ধোবাউড়ায় কালিকাবাড়ী গ্রামে জমি নিয়ে সংঘর্ষে নূরুল আমিন (২৫) নামে একজন নিহত। জানা যায়, ধোবাউড়া উপজেলার কালিকাবাড়ী গ্রামের হাসান আলী গংদের সাথে নূরুল আমিনের পরিবারের দীর্ঘদিন যাবৎ জমাজমি নিয়ে শত্রুতা চলে আসছিলো।

স্থানীয়রা জানান, গিয়াস উদ্দিনের ছেলে নুরুল আমিন বিরোধপূর্ণ জমিতে মঙ্গলবার বিকালে ঘর তুলতে যায়। এসময় হাসান আলী গংরা বাড়ীতে অনধিকার প্রবেশ করে নিহত নূরুল আমিন ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় গুরুতর আহত হয় নুরুল আমিন। গুরুতর অবস্থায় নূরুল আমিন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মঙ্গলবার সন্ধ্যায় নূরুল আমিন কে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের ভাই নূর উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা দায়ের করে। ইতোমধ্যে প্রধান আসামি সহ তিন জনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মোঃ হাসান আলী (৪০) ২। শাহীন আলম (৩৫) উভয় পিতা আবদুল লতিফ, ৩। আব্দুস সাত্তার (৪০) পিতা মৃত ইছমত আলী।

এই বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন ৫ জন আসামির মধ্যে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর