ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি

ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলের আরও একটি ড্রোনকে হামলা করে মাটিতে ফেলে দিয়েছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ভূপাতিত করে ফিলিস্তিনি যোদ্ধারা।

ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে ফিলিস্তিনের সংবাদমাধ্যমগুলো জানায়, গাজার উত্তর দিকের অংশে ড্রোনটি ভূপাতিত করে ফিলিস্তিনি যোদ্ধারা। এরপরে তারা এটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ গেল ২ সপ্তাহে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ৪টি ড্রোন ভূপাতিত করল।

এ ব্যাপারে ইসরায়েলের সংবাদ মাধ্যম ‘জেরুজালেম পোস্ট’বলেছে, ইসরায়েলি অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রেক্ষাপটে লেবানন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি ড্রোনগুলো মশার মতো পড়ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর