মেহেরপুর গাংনী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত জি আর পলাতক আসামি মোঃ রবিউল হোসেনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের নির্দেশে গাংনী থানার এ এস আই রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধানখোলা ইউনিয়নের দিঘলকান্দি গুচ্ছগ্রামের রবিউল হোসেনের বর্তমান শশুর ছাত্তারের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বার্তা বাজারকে জানান, সাজাপ্রাপ্ত এক বছরের জি আর পলাতক আসামি রবিউল হোসেনকে আটক করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) তাকে কোর্টে প্রেরণ করা হবে।
মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর