“বাংলাদেশ তথ্য-প্রযুক্তির সোনালি সময়ে অবস্থান করছে”

বর্তমানে বাংলাদেশ তথ্য-প্রযুক্তির সোনালি সময়ে অবস্থান করছে বলে মন্তব্র করেছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলার যে ঘোষণা দিয়েছিলেন তা আজ সম্পূর্ণরূপে কার্যকর। এই করোনা পরিস্থিতির মধ্যেও ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে অন্যান্য দেশের মতো এদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে এবং হচ্ছে, যা ডিজিটাল বাংলাদেশেরই অংশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীতে একটি অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।

এসময় তিনি বলেন, সংবাদ মাধ্যম মানুষের সিধান্ত গ্রহণের জায়গায় সাহায্য করে থাকে। আর তাই সংবাদ মাধ্যমের স্বাধীনতার পাশাপাশি নিজেদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ব্যাপারটি মাথায় রেখে সংবাদ মাধ্যমের সকলকে দায়িত্বশীলতার সাথে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সরবরাহের আহ্বান জানান তিনি।

শিরীন শারমিন বলেন, তথ্য-প্রযুক্তির সোনালি যুগে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে যা অত্যন্ত জনপ্রিয়। মানুষের ব্যস্ততম জীবনে সর্বদা সংযুক্ত থাকার জন্য অনলাইন মিডিয়াগুলো খুবই কার্যকর ভুমিকা রাখছে বলে তিনি জানান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর