স্মার্টনেসের জন্য নিজের নাম পরিবর্তন করে ডাকনাম রাখে সে জেহা। আর সেই স্মার্টনেসকে কাজে লাগিয়েই নির্বিঘ্নে করেন ইয়াবা ব্যবসা। কথাবার্তা চালচলনে ‘স্মার্টনেস’ থাকায় কেউ সন্দেহও করেনা। কিন্তু ডবলমুরিং থানা পুলিশের স্মার্টনেসের সাথে পেরে ওঠেনি এই ‘স্মার্ট ইয়াবা বিক্রেতা’।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানটুলির গায়েবি মসজিদের পাশ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়৷
গ্রেফতার জিহাদ উল্লাহ নগরের পাঠানটুলির গায়েবি মসজিদ এলাকার মো. জাফর উল্লাহর পুত্র।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বার্তা বাজারকে জানান, জিহাদ উল্লাহ খুচরা মাদক বিক্রেতা। তিনি সবসময় স্মার্টভাবে চলাফেরা করতেন যেন কেউ সন্দেহ না করে। তার বিরুদ্ধে এর আগেরও দুটি মাদক মামলা রয়েছে।
তিনি বার্তা বাজারকে আরো বলেন, আজ গায়েবি মসজিদের পাশে মাদক বিক্রির সময় ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়েছে।
তল্লাশি করে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
রবিউল হোসেন রবি/বার্তাবাজার/হৃ.আর