চট্টগ্রামে আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসন হলো ২৭৬টি পরিবার

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ, চট্টগ্রাম: ২০১৮-১৯ অর্থবছরে চট্টগ্রামের ৫ উপজেলার ২৭৬টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের অধীনে পুনর্বাসন করা হয়েছে। এ পর্যন্ত জেলার ১৪ উপজেলায় পুনর্বাসিত হলো ৪ হাজার ৪৪৮টি পরিবার।

বুধবার (১২ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মশালায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, কর্মশালার সমন্বয়ক মো. মাহবুব হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক (আশ্রয়ণ-২) মো. মাহবুব হোসেন প্রধান উপস্থাপক ও কর্মশালার সমন্বয়ক হিসেবে অংশগ্রহণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর