পটুয়াখালীর কলাপাড়ায় নুরু প্যাদা (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহিপুর থানা পুলিশ উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার নিজ বাড়ির উত্তর পাশের আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মৃত নুরু প্যাদা ওই ইউনিয়নের মৃত হরমুজ প্যাদার ছেলে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বার্তা বাজারকে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এদিকে একই দিন রাত ৮টার দিকে কলাপাড়া উপজেলার বিদ্যুৎপৃষ্ট হয়ে কামাল সর্দার (৬০) নামের ব্রিক ফিল্ডস শ্রমিকের মৃতু হয়। সে টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের মৃত মো.বাধন আলী সরদার ছেলে বলে জানা গেছে।
আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/হৃ.আর