পাবনায় বন্ধু হাতে বন্ধু খুন, আটক-১

পাবনার সাঁথিয়ায় বন্ধুকে মোবাইল ফেনে ডেকে নিয়ে নাজমুল (২৭) নামে এক যু্বকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধু শাকিল ও তার সহযোগীর বিরুদ্ধে। উপজেলার সাঁথিয়া পৌরসভা শশদিয়া গ্রামের কাটিয়াদহ বিলে পিয়াজের ক্ষেতে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় পর পুলিশ শাকিলকে (২৮) আটক করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাজমুল পৌরসভা শশদিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, শাকিল ও নাজমুল দুজনই একে অপরের বন্ধ। গত সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে নাজমুলকে বাড়ির পাশের একজন ডেকে নেয়। এরপর নাজমুল রাত ১১টায় বাড়ি এসে ২৮ হাজার টাকা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বার্তা বাজারকে জানান, দুপুরে একজন এসে নাজমুলের নিখোঁজের খবর দেন। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ পাঠিয়ে বিষয়টির খোজ খবর নিতে থাকে। এমন সময় পাশ্ববর্তী জঙ্গলের ভিতর লুকিয়ে থাকা শাকিলকে সন্দেহ হলে তাকে আটক করা হয়।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, শাকিলের দেয়া তথ্যানুযায়ী শশদিয়া গ্রামের পাশে কাটিয়াদহ বিলের মধ্যে থেকে মঙ্গলবার সন্ধ্যায় নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর