ঝিনাইদহে বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহে বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু বয়স্ক শক্তি স্বেচ্ছায় সেবা লীগ শহরের শিশু একাডেমী মিলনাতনে এ আয়োজন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঝিনাইদহ-মাগুরা মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক নুর আলম বিশ্বাস, বঙ্গবন্ধু বয়স্ক শক্তি স্বেচ্ছায় সেবা লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কাইয়ুম হুসাইন পলাশ, জেলা শাখার সভাপতি গোলাম মোর্শেদ জোয়ার্দ্দার ব্রাইট ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রনিসহ অন্যান্যরা।

এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২ শতাধিক বয়স্ক নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর