চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে স্কুল ও কলেজ ভবন নির্মাণসহ গ্রামীণ অবকাঠামো খাতে প্রায় ৪৬ কোটি ব্যয়ে ৩০টিরও বেশি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে স্থানীয় ইউপি চত্বরে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দদলীয় জোটের অন্যতম নেতা সৈয়দ নজিবুল বশর এমপি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ-ভারত ফটিকছড়ির সীমান্তে মাদক আর চোরাকারবারি চলতে দেয়া যাবে না। পুলিশ আর বিজিবি যৌথভাবে তাদের প্রতিহত করতে হবে। না হলে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে বলবো।
ইউপি চেয়ারম্যান জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী এস.এম হেদায়েত হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন প্রমুখ।
যুবলীগ নেতা ইয়াকুব বাদশাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী সেলিম উল্লাহ, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল বারেক, দাঁতমারা ইউনিয়ন যুবলীগ নেতা কামাল, ছাত্রলীগ নেতা খালেদ মাহমুদ সুজন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেঁয়াকো বনানী হলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম শিপন, দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউল হক, মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল মজুমদার, উপজেলা তরিকত ফেডারেশন নেতা আলমগীর আলম,প্রমূখ।
ওবাইদুল আকবর রুবেল/বার্তাবাজার/হৃ.আর