রাজধানীর উত্তরায় ছিনতাই এর কবলে পড়ে কোনরকমে বেঁচে গেলেন এক নারী। এমন ঘটনা ঘটেছে উত্তরা ৪নং সেক্টরে ১৪নং রোডে এক স্কুল শিক্ষিকার সঙ্গে।
রোববার (১৪ই ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে সবাই যখন প্রিয়জন নিয়ে একটু সুখের খোঁজে ব্যস্ত ঠিক তখনই এমন ঘটনা ঘটেছে।
ওই স্কুল শিক্ষিকা প্রতিদিনের মতো সেদিন বের হয়েছিলেন বাসার বাহিরে হাঁটতে। হঠাৎ একটি প্রাইভেট কার চলন্ত অবস্থায় গাড়ির ভেতর থেকে হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান মারে। ছিটকে পড়ে গাড়ির সাথে হিঁচড়ে চলে যান অনেকদূর। তার বাঁ হাত গাড়ির নীচে পৃষ্ঠ হয়ে, মাথায় আঘাত পেয়ে পড়ে যান রাস্তায়।
সুমন নামের এক ড্রাইভার ছিনতাই এই ঘটনা ঘটায়। পুলিশ সূত্রে জানা যায়, সুমন একজন পাকা ড্রাইভার ও ছিনতাইকারী। দীর্ঘদিন যাবত সে উত্তরার বিভিন্ন এলাকায় গাড়িসহ ছিনতাই করে আসছিল। ড্রাইভার চাকুরির সুবাদে সে ফ্রি থাকা অবস্থায় এসব করতো।
উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার বার্তা বাজারকে বলেন, আমার খুব অল্প সময়ে সিসি ফুটেজ দেখে গাড়িসহ ছিনতাইকারী আটক করতে সমর্থ হই। উত্তরা পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম