মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সূচীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দেশেটির সামরিক সরকার। এবার তার বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। তার আইনজীবী খিন মং জ বলেন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আওতায় অং সান সু চির বিরুদ্ধে আরেকটি অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মিয়ানমারের সামরিক সরকার জানান, তারা নির্বাচনের আয়োজন করবেন তাদের গৃহীত ক্ষমতা হস্তান্তর করবেন। নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যূত করা এবং নেতাদের গ্রেফতার হিসেবে মানতে নারাজ সামরিক বাহিনী। বরং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে তারা।
জাতিসংঘের একজন দূত হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেয়া হলে ‘কঠোর পরিণতি’ হবে। এরপরই সামরিক অভ্যুত্থান এবং সু চিসহ অন্যান্য নেতাদের গ্রেপ্তারের বিষয়ে সাফাই দিলো সেনাবাহিনী।
গত ১ ফেব্রুয়ারি সু চী সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর তার বাসায় তল্লাশি অভিযান চালিয়ে ওয়াকিটকি উদ্ধার করে সেনাবাহিনী। তখন সু চীর বিরুদ্ধে দেশটির আমদানি-রপ্তানি আইনে মামলা করা হয়।
বার্তাবাজার/ ই.এইচ.এম