শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুরে পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (৩৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী নজরুল ইসলাম মাদবরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সময় নজরুল ইসলামের একতলা ভবনের কক্ষে তার স্ত্রী ছাড়া কেউ ছিল না। এ সুযোগে শরীরের বিভিন্ন জায়গায় কুড়াল দিয়ে কুপিয়ে আমেনাকে হত্যা করা হয়।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) এস এম আশরাফুজ্জামান বার্তা বাজারকে বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আসাদ গাজী/বার্তাবাজার/হৃ.আর