ঝিনাইদহের কালীগঞ্জে সর্ব্বজন শ্রদ্ধেও ক্রীড়া ব্যাক্তিত্ব লুৎফর রহমান লাড্ডুর সাথে স্বাস্থ্য কর্মকর্তা কৃর্তক অশোভন আচরন ও দূর্ব্যাবহার করার প্রতিবাদে ফুসে উঠেছে ক্রীড়াঙ্গনের মানুষ। সেই সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রতিবাদের ঝড় উঠেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনার কৃর্তক অশোভন আচরন ও দূর্ব্যাবহারের প্রতিবাদে কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
এনিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনার অপসারন দাবী জানিয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ভৃষনস্কুল মাঠে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন ভবনে ফেষ্টুন ঝোলায় ক্রীড়ামোদিরা।
বিকালে ফেডারেশনের আয়োজনে এক জরুরী সভাতে ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি ও অপসারন দাবীতে মঙ্গলবার সকালে মানববন্ধন শেষে স্বারকলিপি প্রদানের সিদ্ধান গৃহিত হয়েছে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষের্য সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন ক্রীড়া ফেডারেশনের যুগ্ন সম্পাদক সাংবাদিক জামির হোসেন, ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন, পৌর শ্রমিকলীগের সম্পাদক মাসুদুর রহমান সোহাগ, ক্রিকেটার সাইদুর রহমান শাহিন, ফুটবল ফেডারেশনের সভাপতি দিলিপ সাহা, সম্পাদক ফজলুল হক তুষার, আশরাফুজ্জামান রাবুল, ওবাইদুল হক মেহেদী ও মোমেনুল হক খোকা সহ ক্রীড়া সংগঠনের সদস্যগন।
সভাতে সিদ্ধান্ত হয় যে, অবিলম্বে ডাঃ লুবনাকে অপসারন করতে হবে। এজন্য বুধবার সকালে শহরের মেইন বাসষ্টান্ডে সর্ব্বস্তরের মানুষের অংশগ্রহনে এক মানববন্ধন করা হবে। শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহার নিকট স্বারকলিপি প্রদান করা হবে। সবাই এই দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণসহ দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত সোমবার হাসপাতালের অফিস রুমে ঢোকাতে ক্ষেপে গিয়ে গালীগালাজ সহ চরম দূর্বব্যাবহার করেন ওই কর্মকর্তা।
শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর