বুড়িগঙ্গার তীরে ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

পুনরায় দখল ঠেকাতে পুরান ঢাকার ফরাশগঞ্জ থেকে ফরিদাবাদ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে ২য় দিনের মতো অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৩.৩০ টা পর্যন্ত এ অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এসময় তারা ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

এ অভিযানে ৩টি একতলা পাকা ভবন, ২টি দুই তলা ভবন, ১৭টি আধাপাকা ভবন, ৩টি একতলা ভবন, ৮টি একতলা আধাপাকা দোকান, ৪টি একতলা গোডাউন, ২৫টি টঙঘর উচ্ছেদ করা হয়। এছাড়া নদী তীরের দুই একর জমিও উদ্ধার করা হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর