সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ড, ফেনী ও খেপুপাড়ায় ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা আরও বাড়বে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে।
অন্যদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে।
বার্তাবাজার/ভি.এস