বাগেরহাট ডিসির সাথে ন্যাশনাল হিউমান রাইটসের সৌজন্য সাক্ষাত

বাগেরহাট জেলা প্রশাসক আনম ফায়জুল হকের সাথে ন্যাশনাল হিউমান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি বাগেরহাট জেলা শাখার নব নির্বাচিত কমিটির সৈজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় ন্যাশনাল হিউমান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারন সম্পাদক মোঃ শওকত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মাসুম হোসাইন, অর্থ সম্পাদক মোঃ শহিদুল্লাহ সরদার, দপ্তর সম্পাদক শামীম আহসান খান, সমাজ কল্যান সম্পাদক কাজী শহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক শেখ হায়দার আলীসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৮ জানুয়ারি ন্যাশনাল হিউমান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি বাগেরহাট জেলা শাখায় ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ২১ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

সৈয়দ ওবায়দুল হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর