করোনার ৪র্থ ঢেউ থামাতে মালয়েশিয়া আবোরো লকডাউন দিয়েছে। এদিকে ১৮ ফেব্রুয়ারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) শেষ হওয়ার কথা থাকলেও ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা আবার বাড়িয়ে ৪ মার্চ পর্যন্ত করা হয়েছে।
চলমান করোনা পরিস্থিতি ওপর দাড়িয়ে জাতীয় সুরক্ষা কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া দেশটির কুয়ালালামপুর, সেলাঙ্গর, পিনেং ও জহুর রাজ্যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) আগামী ৪ মার্চ পর্যন্ত বলবৎ থাকলেও বাকি রাজ্যগুলোতে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) এবং রিকভারী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) যথাযথ বহাল থাকবে বলে জানান তিনি।
মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৯ হাজার ১৬৫ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ৯৮৩ জন। ১৬ ফেব্রুয়ারি দেশটিতে পাঁচ হাজার ৭১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম