চীনে নকল ভ্যকসিনের আবিষ্কার

চীনের একটি চক্র নকল করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই জালিয়াতির মূল হোতাকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাকে আটকের পর জানা যায়, আরো চাঞ্চল্যকর তথ্য।

এই ভ্যিাকসিন তৈরি করার পূর্বে তিনি ভ্যাকসিনের মোড়কজাত করার ডিজাইন নিয়ে গবেষণা করেন। এরপরে তিনি ৫৮ হাজারেরও অধিক নকল ভ্যাকসিন তৈরি করে।

সেই নকল ভ্যাকসিনের একটি চালান প্রতারক ব্যক্তি বিদেশেও পাচার করেন। কিন্তু ভ্যকসিনের সেই চালান কোন দেশে পাঠানো হয়েছে তা জানা যায়নি। এর আগেও এই ধরনের জালিয়াতের কারণে প্রায় ৬৯ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের নামে ২০টি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ।

আদালতের কতৃক জানা যায়, কং ও তার দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে ভ্যাকসিন হিসেবে বাজারজাত করেন। এভাবে তারা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই ভ্যাকসিনগুলো বিক্রি করা হয়েছিল।

এই ভ্যাকসিনগুলো চড়া দামে বিভিন্ন হাসপাতালে বিক্রি করা হয়। আবার কিছু অপরাধীরা গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নকল ভ্যাকসিন সরবরাহ করে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর