ফিঞ্চকে সেঞ্চুরি হাঁকাতে দিলেন না আমির

বৃষ্টির ভ্রূকুটি এড়িয়ে বিলেতের মাটিতে ছন্দে ফেরার চেষ্টায় বিশ্বক্রিকেটের মেগা ইভেন্ট।আজ পাকিস্তান-অস্ট্রেলিয়ার লড়াইটা নির্বিঘ্নেই চলছে।তবে ব্রিটিশদের দেশের আবহাওয়া কম ব্রিটিশ নয়।যে কোন সময় ঘোলাটে হতে পারে!তবে উজ্জল রৌদ্রে ছকছক করছে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের ব্যাট।শুরু থেকে ওয়ার্নার তাণ্ডব চালালেও শেষ পর্যন্ত তাকে ছাফিয়ে ব্যাটিং তাণ্ডব চালান অধিনায়ক ফিঞ্চ।হাফিজকে বাউন্ডারি হাঁকিয়ে ফিঞ্চ তুলে নেন চলতি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় এবং ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ফিফটি।এরপর আরো বিধ্বংসী হয়ে উঠেন অজি ক্যাপ্টেন।৮২ রানের মাথায় তাকে থামান মোহাম্মদ আমির।ফিঞ্চ ফিরলেও ওয়ার্নার তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২০তম ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৩ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ১৪৯ রান। ওয়ার্নার ৫২ এবং স্মিথ ১ রান নিয়ে ব্যাটিং করছেন।

পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সরফরাজ আহমেদ। ইংল্যান্ডের পিচের গতিপ্রকৃতি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কথা মাথায় রেখে পাক দলনায়ক সরফরাজ আহমেদ টসে জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়াকে।আর এটা যে ভুল করেছেন, তার প্রমাণ মিলছে দুই ওজি পেনারের ব্যাটিং তাণ্ডবে।আমির-ওয়াহাব কোনো পাকিস্তানি অজি দুই ব্যাটসম্যানের কাছে পাত্তাই পাচ্ছেন না।৮২ রানে ফিঞ্চ ফেরার পর ওয়ার্নারকে সঙ্গ দিচ্ছেন স্মিথ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর