যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৯ জন সরকার সমর্থিত যোদ্ধাকে হত্যা করেছে ইসরাইল। দেশটির মানবাধিকার সংশ্লিষ্ট সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি এক বিবৃতিতে জানায়।
তাদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রোববার রাত থেকেই থেমে থেমে বিমান হামলা করছিল ইসরাইল। লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি। তবে নিহতদের সম্পর্কে বেশি তথ্য জানাতে অনিচ্ছুক ছিল সংগঠনটি। তারা শুধু জানায়, নিহতরা সবাই আরবীয় বংশোদ্ভূত নয়।
তবে এই হামলার দায় অস্বীকার করেছে ইসরাইলি সেনারা। তাদের দাবী, তারা গোলান মালভূমিতে বিমান হামলা চালালেও সিরিয়ার ভূখণ্ডে হামলা হয়নি।
বার্তাবাজার/এসজে