জয়পুরহাটে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। এ উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা পোস্ট’র জেলা প্রতিনিধি চম্পক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জেলা প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক রেজাউল করিম রেজা, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, মাছরাঙ্গা টিভি’র জেলা সংবাদদাতা মামুন হোসেন, বার্তা বাজারের জয়পুরহাট (২) প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মিলন রায়হান, স্থানীয় দৈনিক জয়পুরহাট খবরের বিশেষ প্রতিনিধি মিনহাজুর রহমান ছোটন, বার্তা বাজারের জয়পুরহাট (১) প্রতিনিধি রিফাত আমিন রিয়নসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা হাসান বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সংবাদপত্র অনলাইন, ইলেকট্রনিক বা প্রিন্ট ভিত্তি হোক না কেন তা থেকে দ্রুত সংবাদ পেয়ে সকল তথ্য পাওয়া যায়।

আশা করছি ঢাকা পোস্ট অবশ্যই ভালো পর্যায়ে চলে যাবে এবং জয়পুরহাটের বিভিন্ন পর্যায়ের সংবাদগুলো তারা তুলে ধরবে। বর্তমানে মানুষ হাতের মুঠোয় অনলাইন মিডিয়ার মাধ্যমে সকল খবর খুব কম সময়ে হাতের নাগালে পাওয়া যাচ্ছে। ঢাকা পোস্টও এদিক দিয়ে এগিয়ে যাবে।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর