কোভিড-১৯ টিকা নিলেন ইবি উপাচার্য

কোভিড-১৯ টিকা নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কেন্দ্রে তিনি এবং তাঁর স্ত্রী রেবেকা সুলতানা এ টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমার ডায়াবেটিস আছে। টিকা নেওয়ার পর আমি স্বাভাবিক আছি। টিকা নিলাম কি না টেরই পেলাম না।

তিনি বলেন, বিজ্ঞানকে অস্বীকার করলে মানবসভ্যতা এগোবে না। যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বিশ্বাস করে না, মানবসভ্যতাকে এগিয়ে নেওয়া বিশ্বাস করে না, তারাই অপপ্রচার করে। তাই সবাইকে বলি দ্রুত টিকা নিন, নিরাপদ থাকুন। তিনি বলেন, এখানে সুন্দর পরিবেশে এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় টিকা প্রদান করা হচ্ছে। দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালু করায় সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য ড. শেখ আবদুস সালাম।

মো. মোস্তাফিজুর রহমান রাকিব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর