নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৯৪ জন কৃষকের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে এসব গরু বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মো.শহীদুজ্জামান সরকার এমপি।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, উপ প্রকল্প পরিচালক ডা.আনোয়ার সাহাদৎ, জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা.মহিউদ্দিন’র ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা.এমরান হোসেন,রউপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.রিপন রেজা, উপকারভোগি কৃষকরা প্রমুখ।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি