রাষ্ট্রের ষড়যন্ত্রকারীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি জামাতের এজেন্ট হিসেবে কাজ করে ভূয়া তথ্য ছড়িয়ে দেশের মাঝে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্যই এসব কাজ করা হচ্ছে। দেশ যেন আগাতে না পারে তাই কিছু মিডিয়া এমন গুজব ছড়াচ্ছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা মিডিয়া ষড়যন্ত্র নিয়ে উঠেপড়ে লেগে কাজ করছে। তারা যতগুলো তথ্য দিয়েছে তার একটারও বাস্তবভিত্তি নেই। রাষ্ট্রের বিরুদ্ধের ষড়যন্ত্র করছে মিডিয়ার মাধ্যমে। কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য।

তিনি আরও জানান, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডা. আবদুল মোমেন প্রথম দিনই বলেছেন, এটা পর্যবেক্ষণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর