জয়পুরহাটে ফেন্সিডিলসহ আটক ২

জয়পুরহাটে ৭০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে কালাই বাসষ্টেন্ড এলাকায় ঢাকাগামী একটি কোচ থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, জয়পুরহাট শহরের নতুনহা দক্ষিণ দেওয়ানপাড়া এলাকার শাজাহান খোকনের ছেলে শিহাব পারভেজ(২৪) ও সদর উপজেলার কোমরগ্রাম এলাকার জহুরুল ইসলামের ছেলে শামীম হোসেন শিহাব(২১)।

জয়পুরহাট ডিবি পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালাই বাসষ্টেন্ড এলাকায় সোমবার সাড়ে ১১ টায় দিকে ঢাকাগামী একটি কোচ তল্লাসি করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর