নেইমারকে ছাড়াই উড়ন্ত বার্সার মুখোমুখি পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) আতিথ্য দিবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়নস লিগের ২০১৭ মৌসুমের পর ফের মুখোমুখি হচ্ছে দুইদল।কিন্তু এই ম্যাচে পিএসজি তাদের সেরা তারকাকে পাচ্ছে না। সেবার পিএসজিকে হারানোর নায়ক ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

এবার পিএসজির জার্সিতে বার্সার মুখোমুখি হতেন নেইমার। কিন্তু ইনজুরিতে পড়ে তা আর হলো না। ফরাসি কাপের ম্যাচে কঁয়ের বিপক্ষে মারাত্মক চোট পান নেইমার। এতে করে সাবেক ক্লাবের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। দেখা যাবে না প্রিয় বন্ধু নেইমার-মেসির দ্বৈরথ।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সা। শেষ ১৮ ম্যাচের ১টিতে হেরেছে তারা। সর্বশেষ ম্যাচে আলাভেসকে ৫-১ গোলে হারিয়েছে মেসিরা। সেই ম্যাচে জোড়া গোল করেন মেসি।

পিএসজির বিপক্ষে আজ সেরা দল নিয়েই মাঠে নামবে বার্সা। অন্যদিকে নেইমারবিহীন নড়বড়ে পিএসজির আক্রমণ ভাগ সামলাতে হবে এমবাপ্পে-ইকার্দি-ডি মারিয়াদের।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর