আলজাজিরার স্টেটমেন্ট সম্পূর্ন অসৎ: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দাবি করছেন তার ভাইদের কোনো সাজা। ছিলো না। তারা আগেই জামিন পেয়েছিলো বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আর্মি এভিয়েশনের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান জেনারেল আজিজ।

সেনাপ্রধান জানান, ‘আমার ভাইয়ের সাথে মালয়েশিয়ায় যখন দেখা করেছি- তখন তার নামে কোনো মামলা ছিল না। যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিলো সেটা থেকে অলরেডি অব্যাহতি প্রাপ্ত ছিলো। সেই অব্যাহতি মার্চ মাসে হয়েছি্লো। আমি এপ্রিল মাসে গিয়েছিলাম।’

‘এখানে আল-জাজিরা যে স্টেটমেন্ট দিয়েছিলো সেটা সম্পূর্ণ অসৎ উদ্দেশে দিয়েছে। কারণ সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোনো সাজা ছিলো, না তার বিরুদ্ধে কোনো মামলা ছিলো। তার আগেই তাদের বিরুদ্ধে যে মামলা ছিলো সেটা হতে তাদের অব্যাহতি দেয়া হয়েছিলো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজিজ আহমেদ বলেন, ‘আমি আপনাকে প্রশ্ন করি, আপনার বিরুদ্ধে মামলা আছে, সাজা আছে। কিন্তু আপনি যদি গতকাল সেই সাজা অব্যাহতি পেয়ে থাকেন, আপনার বিরুদ্ধে যদি আর কোনো মামলা রানিং না থাকে আপনাকে কি ফিউজিটিভ (পলাতক) বলা যাবে আজকে। আপনাকে কি বলা যাবে আপনি সাজাপ্রাপ্ত। কারণ যখন আপনি অব্যাহতি পেয়ে যান কোন একটা চার্জ থেকে, তারপরের দিন থেকে আপনি যে কোনো মুক্ত একটা নাগরিকের মতোই।’

‘আমার ভাইদের সম্পর্কে যে অপপ্রচারগুলো এসেছে তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। এবং খুব শিগগিরই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে।’

জেনারেল আজিজ বলেন, ‘এতোটুকুই আমি আপনাদের বলতে পারি- আমি সেনাপ্রধান হিসেবে সেনা বাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। কি করলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, কী করলে সেনাবাহিনীর, আমার যে দায়িত্ববোধ, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল।’

আরেক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘বিভিন্ন সময় আমার বিভিন্ন দেশে ভ্রমণের সময় আমার যে চিত্র ধারণ করা হয়েছে আমি সেনা প্রধান হিসেবে মনে করি আমি যখন অফিসিয়াল ক্যাপাসিটিতে কোথাও থাকব তখন আমার নিরাপত্তা সেটা অফিসিয়ালি নিশ্চিত করা হয়ে থাকে। আমি যেখানেই হোস্ট কান্ট্রি করে থাকে সেখানে আমরা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু যখন আমি কোথাও আমার পারসোনাল সফরে থাকি তখন অফিসিয়াল প্রটোকল ব্যবহার করা আমি সমিচিন মনে করি না। আমি মনে করি সেটা অপচয়।’

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর