চেন্নাইয়ে ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩১৭ রানে হেরেছে ইংল্যান্ড। এতে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি দিবা-রাত্রির টেস্টে মাঠে নামবে দুইদল।
দিবা-রাত্রির টেস্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই দলে জায়গা পাননি অলরাউন্ডার মঈন আলি। অথচ তৃতীয় টেস্টে ইংল্যান্ডের সেরা পারফর্মার ছিলেন তিনি।
বল হাতে দুই ইনিংসে ৮ উইকেট শিকার করেন মঈন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে খেলেন ৪৩ রানের ইনিংস। ১৮ বলে ৩ চার ও ৫ ছয়ে ঝড়ো ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে যা সর্বোচ্চ রান।
কিন্তু তাতেও দলে জায়গা হলো না মঈনের। ইংল্যান্ডের ১৭ সদস্যের এই স্কোয়াডে ফিরেছেন প্রথম দুই টেস্টে বিশ্রামে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও মার্ক উড।
তৃতীয় টেস্টের ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডম বেস, ররি বার্নস, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, ডম সিবলি, বেন স্টোকস, জ্যাক লিচ, অলি পোপ, অলি স্টোন, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস এবং মার্ক উড।
বার্তাবাজার/এস.জি