বাংলাদেশ ও আয়ারল্যান্ড টিম চট্টগ্রাম আগমনে নিরাপত্তা সমন্বয় সভা

আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহন করতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ইমার্জিং টিমস ক্রিকেট দলের চট্টগ্রাম সফর উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৬ ফেব্রুয়ারি) ১১ টায় নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

১৮ ফেব্রুয়ারি তিনটি ওডিএম ও একটি চারদিনের টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ইমার্জিং টিমস ক্রিকেট দল চট্টগ্রাম আসার কথা রয়েছে। এই উপলক্ষ্যে সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও কার্যক্রম সংক্রান্ত আলোচনা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাও বেসরকারী সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর