ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যা মামলায় পাঁচ জনকে মৃতুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এমন রায় শোনার পরও আসামিরা হাস্যোজ্জ্বল মুখে আদালত কক্ষ থেকে বের হচ্ছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মতপ্রকাশ করার স্বাধীনতাকে হত্যা করতেই জঙ্গিরা অভিজিৎকে হত্যা করেছে বলে জানিয়েছেন আদালত।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম