করোনাকালে ক্ষতিগ্রস্থ প্রায় ৫ লাখ খামারি পাচ্ছেন সরকারি প্রণোদনা

করোনাকালে ক্ষতিগ্রস্থ দেশের ৪ লাখ ৮৫ হাজার ৪৭৬ জন খামারিকে আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

তিনি জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি দেশের ৪ লাখ ৮৫ হাজার ৪৭৬ জন খামারিকে মোবাইল ব্যাংকিং একাউন্ট ও ব্যাংক একাউন্টের মাধ্যমে করোনাকালে ক্ষতিগ্রস্থ হওয়ায় প্রণোদনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই প্রণোদনা দিচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

উল্লেখ্য, করোনাকালে দেশের বিভিন্ন খাতে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। প্রতিশ্রুতি রক্ষার্থে ধাপে ধাপে এসব অর্থ পৌছে দেওয়া হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর