চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও বড় দুঃসংবাদ পেয়েছে ভারত।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বিকেলে শর্ট লেগে ফিল্ডিং করার সময় বাঁহাতের কনুইয়ে চোট পান ভারতীয় ওপেনার শুভমান গিল। চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
এমনকি আজ চতুর্থ দিনেও মাঠে নামতে পারেননি তিনি। তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়েছে। ইনজুরিতে পড়া শুভমানকে দলের ডাক্তার ও ফিজিওর তত্বাবধানে থাকতে হবে।
আগামী ২৪ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে দুইদল। দিবা-রাত্রির এই টেস্টে শুভমানকে পাওয়া যাবে কিনা সেটা নিশ্চিত নয়। তবে দিবা-রাত্রির টেস্টের আগে তাকে দ্রুত সাড়িয়ে তোলার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।
বার্তাবাজার/এস.জি