“সত্যের সাথে সন্ধি” এই স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও কেককাটা ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন কর্মসূচি পালিত হলো ঢাকা পোস্ট নামের একটি অনলাইন মাল্টিমিডিয়া পত্রিকার।
মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় জেলার পৌর বাজারে অবস্থিত টেলিভিশন সাংবাদিক ফোরামে এ উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম,দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী,রামকৃষ্ণ আশ্রমের সভাপতি উদয় সংকর চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, ডিবিসি নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও চ্যানেল আই কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক, প্রেসক্লাবের সেক্রেটারি আতাউর রহমান বিপ্লব, এস এ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ সৈকত, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, জিটিভির কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি ইউসুফ আলমগীর, দৈনিক আমার সংবাদ এর কুড়িগ্রাম প্রতিনিধি ইমতে আহসান শিলু, বার্তা বাজার পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত, জাগো নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি মাসুদ রানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের সূচনালগ্নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাফর আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনলাইন সংবাদ মাধ্যমে ঢাকা পোস্ট একটি নতুন নাম যোগ হলো, আশা করি পত্রিকাটি গণমানুষের তথা কুড়িগ্রামের কথা তুলে ধরবে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/ভি.এস