পিএসএলে খেলবেন না গেইল-মুনরোরা, বদলি ক্রিকেটারের নাম ঘোষণা

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। কিন্তু আন্তর্জাতিক সূচি ও কোয়ারেন্টাইন ইস্যুতে এবারের পিএসএলে খেলবেন না ক্রিস গেইল-কলিন মুনরোরা।

এরই মধ্যে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন গেইল-মুনরোসহ আরও ক্রিকেটার। তবে তাদের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে দলগুলো।

গেইলের পরিবর্তে ফাফ ডু প্লেসিসকে দলে নিয়েছে কোয়েট্টা গ্লাডিয়েটর্স। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মুনরোর। কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার বদলি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ফাওয়াদ আহমেদকে দলে নিয়েছে ইসলামাবাদ।

মুনরোসহ ৩ ক্রিকেটারকে হারিয়েছে ইসলামাবাদ। ভারত-ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় পিএসএলে খেলা হচ্ছে না ক্রিস জর্ডান, রিচ টপলি ও লিয়াম লিভিংস্টোনের।

টপলির বদলি যুক্তরাষ্ট্রের পেসার আলি খান ও জর্ডানের পরিবর্তে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান পল স্টার্লিংকে দলে নিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে লিভিংস্টোনের পরিবর্তে টম কোহলার ক্যাডমোরকে নিয়েছে পেশোয়ার জালমি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর