ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজে ফিরলো ভারত

দ্বিতীয় টেস্টে ভারতের দেওয়া ৪৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছিল তারা।

ডেন লরেন্স ১৯ ও জো রুট ২ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে। দলীয় ৬৬ রানে বিদায় নেন লরেন্স। ২৬ রান করে ফিরেন তিনি। লরেন্সের বিদায়ের পর বেন স্টোকসকে নিয়ে এগিয়ে যেতে থাকেন রুট।

কিন্তু রুটকে সঙ্গ দিতে পারেননি স্টোকস। ৮ রান করে অশ্বিনের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। স্টোকসের বিদায়ের পর ব্যর্থ হন ওলি পোপ ও বেন ফোকস। অক্ষরের বলে ইশান্তের হাতে ধরা পড়ে ১২ রান করে ফিরেন পোপ।

অন্যদিকে ২ রান করে আউট হন ফোকস। কূলদীপের বলে অক্ষরকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। একদিকে ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ার মাঝে সেসময় দলের হাল ধরেন রুট। কিন্তু তিনিও বড় স্কোর করতে পারেননি।

৩৩ রান করে অক্ষরের বলে রাহানের হাতে তালুবন্দি হয়ে ফিরেন তিনি। স্কোরকার্ডে ১০ রান যোগ করে ইংল্যান্ড তাদের নবম উইকেটটি হারায়। রানের খাতা না খুলে অক্ষরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন ওলি স্টোন।

শেষ উইকেটে স্টুয়ার্ট ব্রডকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মঈন আলি। মঈন দ্রুত গতিতে রান তুলতে থাকেন। তাকে সঙ্গ দেন ব্রড। কিন্তু শেষ পর্যন্ত কূলদীপের বল স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরেন মঈন। ১৮ বলে ৩ চার ও ৫ ছয়ে ৪৩ রান করে ফিরেন তিনি।

যার ফলে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে অক্ষর প্যাটেল ৫টি, রবিচন্দ্রন অশ্বিন ৩টি ও কূলদীপ যাদব ২টি উইকেট শিকার করেন। ৩১৭ রান জয় পেয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর