ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মো. মকলেচুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত ১০টার সময় কলকাতা সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার ও রিসার্স ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মকলেচুর রহমান আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, চার পুত্র, দুই কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি