করোনা মহামারি পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বিষয়ে বাংলাদেশ সরকার শিশুদের নিরাপত্তার দিকে সর্বোচ্চ গুরুত্বারোপ করছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর মিলনায়তনে কোভিড-১৯ পরিস্থিতিতে শিশুদের নিরাপদভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরা শীর্ষক এক সমন্বয় সভায় এমনই কথা জানান, জেলা শিক্ষা অফিসার মো. বেনজির আহম্মদ। ঢাকা শিক্ষা অফিস (উচ্চ মাধ্যমিক) এর সহযোগিতায় সকল আয়োজন করে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ এবং সেভ দ্যা চিলড্রেন।
গত বছরের ১৭ই মার্চ সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। যা একন পর্যন্ত বহাল আছে। প্রায় ১০ মাসের বেশি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে আবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার পরিপ্রেক্ষিতে একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে। সকলকে এই নীতিমালা সমন্ধে জানাতে ও করোনা পরবর্তী সময়ে সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে এই সভা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্নম ত্রহানা ও উপজেলা শিক্ষা অফিসার, সহকারি থানা শিক্ষা অফিসার, ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং কিছু বেসরকারি সংগঠনের কর্মকর্তা প্রমুখ।
বার্তাবাজার/ভি.এস