ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়ে পয়েন্ট টেবিলের সেরা চারে উঠে এসেছে চেলসি। চেলসিকে সেরা চারে তুলেছেন অলিভার জিরুদ ও টিমো ভার্নার।
সোমবার রাতে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নিউক্যাসলের মুখোমুখি হয় চেলসি। ৩১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জিরুদ। ভার্নারের শট গোলরক্ষক রুখে দিলে ফিরতি শটে গোল করেন জিরুদ।
ম্যাচের ৩৯তম ম্যাচে ভার্নারের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্লুজরা। এতে ২-০ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে চেলসি। ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি।
২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে সমান ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও তিনে আছে লেস্টার সিটি।
বার্তাবাজার/এস.জি