আফ্রিকার কঙ্গোতে নৌকাডুবে মারা গেছেন ৬০ জন। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক’শ মানুষ। দেশটির পশ্চিমে অবস্থিত কঙ্গো নদীতে একটি নৌকা ডুবে এই দুর্ঘটনা ঘটেছে।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।
কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ বিকায়ি বলেন, প্রাত সাত শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করেছিল। মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতা গ্রামের কাছে এসে আকষ্মিক দুর্ঘটনায় ডুবে যায় নৌকাটি।
তিনি আরও জানান, উদ্ধারকারী দল এই পর্যন্ত ৬০টি মরদেহ উদ্ধার করতে পেরেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩ শতাধিক মানুষকে। এখনও নিখোঁজ শতশত মানুষ।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মালামাল ও ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ার ফলেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
বার্তাবাজার/এসজে