কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবি

কর্ণফুলী নদীতে ১২ নম্বর ঘাট এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের পতেঙ্গা বোট ক্লাবের পাশের একটি ঘাট থেকে কর্ণফুলী নদীতে যাত্রা পারাপার করত কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকাটি।১২-১৫ জন যাত্রী তোলা হতো নৌকায়।

কোস্ট গার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, কর্ণফুলী নদীর ওয়াটার বাস টার্মিনাল এলাকায় পণ্যবাহী নৌযান ডুবে যাওয়ায় সেখানে উদ্ধার অভিযানে থাকা টিমটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে। এরপর আরেকটি টিম পাঠানো হয়েছে। নৌবাহিনীর টিমও আসছে।

তিনি জানান, ডুবে যাওয়া নৌকাটি ভেসে উঠেছে। যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর