বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জেতার পর মাঠে নেমে ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বুন্দেস লিগায় পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দল আর্মিনিয়া রুখে দিয়েছে তাদের। ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে।
সোমবার রাতে নিজেদের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আর্মেনিয়ার মুখোমুখি হয় বায়ার্ন। প্রথমার্ধের ৯ মিনিটে মিশেল ব্লাপের গোলে এগিয়ে যায় আর্মিনিয়া। এরপর ৩৭ মিনিটে অ্যামোস পিয়েপারের গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্মেনিয়া।
দুই গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বায়ার্ন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটি শোধ করেন রবার্ট লেভানডস্কি। এর একটু পরেই আর্মেনিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ান গেবাউর।
তবে এরপর ১২ মিনিটের ব্যবধানে দুবার আর্মেনিয়ার জালে বল পাঠিয়ে সমতায় ফেরে বায়ার্ন। ৫৭ মিনিটে ডান দিক থেকে সানের বাড়ানো ক্রসে গোল করেন করেনটিন তেলিসু। ৬৯ মিনিটে আলফোনসো ডেভিসের গোলে সমতায় ফেরে বায়ার্ন।
বুন্দেস লিগায় টানা ৫ ম্যাচ পর পয়েন্ট হারিয়েছে বায়ার্ন। পয়েন্ট হারালেও ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আরবি লিপজিগ।
বার্তাবাজার/এস.জি