নতুন নামে আইপিএলে পাঞ্জাব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রীতি জিনতার মালিকানাধীন কিংস ইলেভেন পাঞ্জাব। এবারের আসরে পাঞ্জাব কিংস নামে আইপিএল মাতাবে তারা।

এ ব্যাপারে এরই মধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিসিসিআইয়ের অনুমতি পেলেই পাঞ্জাব কিংস নামে আইপিএলে নামবে দলটি।

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগেই বড় অনুষ্ঠান করে নিজেদের নতুন নাম এবং লোগো প্রকাশ করবে পাঞ্জাব।

আইপিএলের গত আসরের শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। বেশ কয়েকটি ম্যাচ হেরে যায় তারা। তবে মাঝে টানা ৫ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করার আভাস দিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সেরা চারে ওঠা হয়নি তাদের।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর