আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ইছলাহী ও তালিমী জলসা

প্রতি বছরের মতো এবারো পীরে কামেল মরহুম আব্দুল হালিম হুসাইনী (রঃ) এর প্রতিষ্ঠিত জামিয়া হুসাইনীয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দির সর্ববৃহৎ ৫৩ তম ইছলাহী ও তালিমী জলসা।

১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২১ইং রোজ রবিবার ও সোমবার খতমে বোখারী শরীফ উপলক্ষে দুদিনব্যাপী এ জলসায় আন্তর্জাতিক ও দেশবরেণ্য ওলামায়ে কেরামবৃন্দ ওয়াজ ফরমাইয়াছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুআরি) সকাল ৯ টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জলসার সমাপ্তি হয়।

এ বছর জলসায় প্রায় ৪ লক্ষাধিক ধর্মপ্রান মুসল্লির সমাগম হয়েছে। এ জলসা আনজাম দিতে প্রতিবছর’ই প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবক বাহিনী শ্রম দিয়ে থাকেন।

জলসায় আখিরী মোনাজাত পরিচালনা করেন চট্রগ্রাম হাটহাজারীর পীরে কামেল আলহাজ হজরত মাও. মুফতি জসিম উদ্দিন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর