আম্পায়ারের সাথে মেজাজ দেখিয়ে নিষিদ্ধ হচ্ছেন কোহলি!

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলের একটি ডেলিভারি ইংলিশ অধিনায়ক জো রুটের প্যাডে লেগে উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভস বন্দি হয়।

এতে আউটের আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু তাদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এর ফলে আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

তাতে দেখা যায়, বল ব্যাটের সঙ্গে স্পর্শ করেনি। অথচ বল ট্র্যাকিংয়ের ক্ষেত্রে দেখা যায় বলটি স্টাম্পে আঘাত করে। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় সিদ্ধান্ত ইংল্যান্ডের পক্ষে যায়। পরবর্তীতে আম্পায়ারের সঙ্গে কড়া মেজাজে কথা বলেন কোহলি।

কোহলির এমন আচরণের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন ম্যাচ রেফারি। আর যদি এমনটি হয় তাহলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি। কোহলির বিরুদ্ধে অ্যাকশন নিলে ১-৪ ডিমেরিট পয়েন্ট পাবেন তিনি।

এখানে কেবল ২ ডিমেরিট পয়েন্ট পেলেই নিষিদ্ধ হবেন কোহলি। তার নামের সঙ্গে ২ ডিমেরিট পয়েন্ট আছে। আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো ক্রিকেটার ২৪ মাসের মধ্যে ৪ ডিমেরিট পয়েন্ট পায় তাহলে সে এক ম্যাচ নিষিদ্ধ হবেন। কোহলির ক্ষেত্রেও এমনটা হবার সম্ভাবনা বেশি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর